1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

রাজধানীর রমনায় ফুটপাতে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View
ঢামেক মর্গের সামনে রাখা অ্যাম্বুলেন্স এবং রমনা থানা পুলিশের উপস্থিতির চিত্র।
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

রাজধানীর রমনা এলাকার ফুটপাত থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রমনা এনএসআই হেডকোয়ার্টার্সের গেইটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে রমনা থানা পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে ফুটপাতে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ও পথচারীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই তানভীর হাসান আরও জানান, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে মৃত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে চলাফেরা করতেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতাজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন আসার জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে, ওই বৃদ্ধের পরিচয় শনাক্তকরণের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে পরিচয় বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT