দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আমেনা নামের সাত মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা, দায়িত্বহীনতা এবং ছাড়পত্র দিতে তালবাহানার কারণেই শিশুটির অকালমৃত্যু ঘটেছে।
নিহত আমেনা উপজেলার শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের মহিন্দ্রাচালক মিলন তালুকদারের শিশুকন্যা।
ঘটনার বিবরণ ও পরিবারের অভিযোগ:
কর্তৃপক্ষের বক্তব্য ও স্থানীয় প্রতিক্রিয়া: চিকিৎসক ও নার্সদের এমন অবহেলার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার দায়িত্ব এড়ানোর মতো মন্তব্য করে বলেন, “জন্ম-মৃত্যু তো আমাদের হাতে নেই।” তবে অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের ডেকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
চিকিৎসকদের কঠোর শাস্তি ও হাসপাতালের সেবার মান নিয়ে শোকাহত পরিবার ও স্থানীয় সচেতন মহল উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছে।