দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুর শহরের মুন্সির বাজার এলাকা থেকে সাহানা বেগম (৫৫) নামের এক নারী গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাসা থেকে বের হয়ে সাহানা বেগম শহরের ভাঙ্গা রাস্তার মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যান। এরপর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে নিখোঁজ নারীর ছেলে সাহিদুল ইসলাম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির তথ্য অনুযায়ী, নিখোঁজ সাহানা বেগমের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং শারীরিক গঠন মাঝারি। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।