1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অনুমোদন ছাড়াই গুদামে ২৮৮ বস্তা সার মজুত: মাগুরায় ব্যবসায়ী কারাদণ্ড ও জরিমানার মুখে নীলফামারীতে কেমিক্যালযুক্ত শিশুখাদ্য কারখানা জব্দ: জরিমানা ও পৌনে ৬ লাখ টাকার পণ্য ধ্বংস আবারও আড়াই দিনে টেস্ট হারের শঙ্কায় পাকিস্তান! চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয় ‘লংমার্চের গাড়ি কি পানিতে নাকি তেলে চলে?’: বিরোধী দলকে শামা ওবায়েদের প্রশ্ন ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল: পিষে টেনে নিয়ে গেল ২০০ মিটার, নিহত ২ ৫৭ বছরের আইনি লড়াইয়ের অবসান: ফরিদপুরে ঢোল পিটিয়ে জমি ফেরত দিলেন আদালত ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নারী, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ফরিদপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০, তিনদিনে দুই জনের মৃত্যু ৮ মাসে ২২৪ শিক্ষার্থীর আত্মহত্যা: আত্মহত্যার চেষ্টাকে অপরাধ নয়, রোগ হিসেবে দেখার আহ্বান

৮ মাসে ২২৪ শিক্ষার্থীর আত্মহত্যা: আত্মহত্যার চেষ্টাকে অপরাধ নয়, রোগ হিসেবে দেখার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যচিত্র উপস্থাপন করছেন আঁচল ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
ছবি: সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

চলতি বছরের প্রথম আট মাসে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২২৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যার মধ্যে সর্বোচ্চ ১২৭ জনই স্কুল পর্যায়ের। সামাজিক সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’-এর সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশিত এই তথ্যে দেখা যায়, গত আট মাসে গড়ে প্রতি মাসে প্রায় ২৮ জন শিক্ষার্থী জীবনের ইতি টেনেছেন। আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে আয়োজিত আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ, সামাজিক সংগঠন ও সরকারের প্রতিনিধিরা আত্মহত্যাকে শাস্তিযোগ্য ‘অপরাধ’ নয়, বরং একটি ‘মানসিক সমস্যা’ হিসেবে বিবেচনা করে ১৮৬০ সালের ব্রিটিশ আমলের দণ্ডবিধির ৩০৯ ধারা বাতিলের জোর দাবি জানিয়েছেন।

সমীক্ষার তথ্যানুযায়ী, আত্মহত্যাকারীদের মধ্যে ১৩২ জন নারী ও ৯২ জন পুরুষ শিক্ষার্থী। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ, মানসিক বিষণ্নতা, পড়াশোনার চাপ, আকস্মিক রাগ ও মাদকাসক্তি এসব আত্মহননের প্রধান কারণ। শহরের তরুণদের মধ্যে আত্মহত্যার চিন্তার প্রবণতা (৮.২%) গ্রামাঞ্চলের (৩.৭%) চেয়ে দ্বিগুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্ত তুলে ধরে বক্তারা জানান, ২০২৪ সালে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে আত্মহত্যার হার যা ছিল, ২০২৫ ও ২০২৬ সালে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অনুষ্ঠানে আইনবিদ ও বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। তবে শ্রীলঙ্কাসহ অন্যান্য সাবেক ব্রিটিশ কলোনিভুক্ত দেশগুলো অনেক আগেই এ আইন রদ করেছে। আঁচল ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ ও আইসিডিডিআর,বি-এর বিশেষজ্ঞরা জানান, আইনটির কারণে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তি আইনি জটিলতার ভয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন বা সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে আরও মানসিকভাবে ভেঙে পড়েন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে জানান, আইনগত ফ্রেমওয়ার্ক পরিবর্তন ও মানসিক স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT