1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব পদে নতুন নিয়োগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের প্রতিকৃতি।
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাক্কলন ও পদায়ন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাইফুল ইসলামকে এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করার যে আদেশ ছিল, তা থেকে তাকে অবমুক্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য, সাইফুল ইসলাম গত প্রায় দুই বছর ধরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT