1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০২ Time View
বিমানবন্দর এলাকায় নেতা-কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মীরা।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টানা পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় নানা স্লোগান দিয়ে তাঁর আগমনকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ১১ মার্চ রমজানের ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে এবং পরপর দুটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়, যেখানে দীর্ঘ দিন তাঁর পুনর্বাসন চিকিৎসা ও থেরাপি চলে।

তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস জানান, নিউরোসংক্রান্ত জটিলতা কাটিয়ে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের নিয়মিত ফলোআপ ও পরামর্শ অনুযায়ী তাঁর শারীরিক পুনর্বাসন প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT