দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে মোটরসাইকেল ঢুকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মোটরসাইকেলটিকে বাসটি প্রায় ২০০ মিটার দূরে টেনেহিঁচড়ে নিয়ে গেলে ঘটনাস্থলেই তারা মারা যান।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকার আড়ুয়ামাঠ সেতুর ঢালে (চাঁপা ব্রিজ) এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ ও হতাহত:
সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।