1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

পলাশবাড়ীতে ফুটপাত মুক্ত করার নির্দেশ, উচ্ছেদের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট সরিয়ে নিতে মাইকিং ও ব্যবসায়ীদের নির্দেশনা দিচ্ছেন পৌর প্রশাসক।
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো দোকানপাট নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে পৌর প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এই নির্দেশনা দেন। এ সময় পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার এ আলম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসনের ঘোষিত নির্দেশ অনুযায়ী—

  • উচ্ছেদ এলাকা: পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে, প্রেস ক্লাব রোড, পিয়ালী স্কুলের সামনে এবং পোস্ট অফিসের সামনের সড়ক ও ফুটপাত।
  • সময়সীমা: শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে অবৈধ স্থাপনা ও দোকানপাট স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে না নিলে টাস্কফোর্সের মাধ্যমে সেগুলো উচ্ছেদ ও ভেঙে ফেলা হবে।

পৌর প্রশাসন জানায়, অনিয়ন্ত্রিতভাবে সড়ক ও ফুটপাত দখলের কারণে প্রতিদিন পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সর্বসাধারণের অবাধ চলাচল নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধ করতেই এই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হলে পৌর এলাকার যানজট নিরসন হবে এবং জনচলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT