1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিশু রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুত বিচারের আওতায় আনার উদ্যোগ: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৭০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানাকে দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আসামিকে সাজার আওতায় আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি ধর্ষণের মতো অপরাধ নির্মূলে জনমতের ভিত্তিতে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, পাড়া-মহল্লায় গড়ে ওঠা স্কুল-কলেজগুলো সরকারি নীতিমালার আওতায় আনা হবে এবং এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে।

অনুষ্ঠান শেষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ এবং বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়।

পরে প্রথমে প্রধান আসামির স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরবর্তীতে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT