1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

বাংলার আকাশ ডেস্ক:

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলা, ত্রাণ বিতরণ এবং উদ্ধার কার্যক্রম আরও সমন্বিত করার লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। তিনি ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের একটি নির্ভুল তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর মতে, এতে ত্রাণ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামো সচল রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে আলোচনা হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT