1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজবাড়ী সদর থানা এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।
র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ জুলাই ২০২৬ তারিখে রাজবাড়ী জেলার সদর থানাধীন রামকান্তপুর কেদাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে রামকান্তপুর কেদাড়া এলাকায় বসবাসকারী আলম সরকার ও মো: বাহাদুর বিশ্বাসের বসতবাড়ি হতে নিম্নলিখিত অস্ত্রগুলো উদ্ধার করা হয়:

  • ব্রিটিশ কাটাউজে রাইফেল: ১টি
  • একনলা বন্দুক: ১টি
  • দেশীয় তৈরি ওয়ান শটার গান: ৩টি

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরিচয়:

১. আলম সরদার (৪০), পিতা- মৃত জব্বার সরদার, সাং- কেদাঙ্গা, রাজবাড়ী সদর।
২. মো: ইব্রাহিম শেখ (৪৪), পিতা- মো: চাঁদ আলী, সাং- ডাউকী, রাজবাড়ী সদর।
৩. মো: বাহাদুর বিশ্বাস (৫৮), পিতা- মৃত তছিলুদ্দিন, সাং- কেদাঙ্গা, রাজবাড়ী সদর।
৪. মো: ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭), পিতা- মৃত আব্দুল বাতেন, সাং- মধ্যপাড়া, রাজবাড়ী সদর।
৫. রাজু আহমেদ টোকন (৪৫), পিতা- মৃত আবেদ আলী মৃধা, সাং- মালিয়াট, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ী।

অপরাধের রেকর্ড:

বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃত মো: ইব্রাহিম শেখের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, মো: ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে ১টি অস্ত্র ও ১টি চাঁদা দাবিসহ মোট ২টি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে ১টি অপহরণ ও চাঁদাাবাজি, ১টি ডাকতির প্রস্তুতি ও ১টি ডাকাতিসহ মোট ৩টি মামলা রয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT