1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ পুলিশের এএসআই পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন গ্রেড ১৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) ক্যাডেট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলার শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তবে নির্দিষ্ট পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। জেলা ভিত্তিক পদের তালিকা পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে পরে প্রকাশ করা হবে।

অনলাইনে আবেদন শুরু হবে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে এবং চলবে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যোগ্যতা

প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা বাধ্যতামূলক।

শর্তাবলি

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকার শর্তও প্রযোজ্য থাকবে।

বয়সসীমা

১ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

শারীরিক যোগ্যতা

পুরুষদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। উভয়ের দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।

বেতন

এই পদে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী ভাতা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের প্রথমে পুলিশ টেলিটক ওয়েবসাইটে (police.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত এসএমএস পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে যোগদানের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT