1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগাঁও কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ওসমান গণির বাড়ি উপজেলার বড় বিনাইরচর এলাকায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে একদল দুর্বৃত্ত ওসমান গণির ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াই হাজার এলাকায় হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (২১ মে) সকালে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার–গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Bangladesh Nationalist Party-এর স্থানীয় নেতার এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২-৩ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT