1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৫৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের কানাইপুরে সিএসএসের স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে উপজেলার হোগলাকান্দি গ্রামে শাখা কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবিকা মলিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জোনের আঞ্চলিক ব্যবস্থাপক তাপস ঘোষ।

এসময় আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক গোপাল বাড়ুরি, হিসাবরক্ষক মানিক মিয়া, এবিএম চয়ন, লোন অফিসার শাহনাজ পপি, দেবাশীষ, মো. আজিজ, ফজলুল হক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেডিকেল ক্যাম্পে ডা. ফারজানা আক্তার মেরী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে আগত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT