1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ট্রাম্পকে গুলি করা ব্যক্তির সম্পর্কে যা জানাল রয়টার্স

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২২৭ Time View

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় শনিবার নির্বাচসি প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে ব্যক্তি ওই হামলা চালিয়েছে তার নাম-পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।

তবে পুলিশ জানিয়েছে, ট্রাম্পকে গুলি করা ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।

বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করা না হলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী তার কিছু ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। খবর রয়টার্সের।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাম্প যেখানে বক্তৃতা দিচ্ছিলেন তার পাশেই একটি ছাদে ওই বন্দুকধারী দাঁড়িয়ে ছিলেন। সমাবেশে অংশ নেওয়াদের মধ্যে যারা ওই বন্দুকধারীকে দেখছিল তারা আইন প্রয়োগকারী সংস্থাকে জানায় এবং তাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, একজন বন্দুকধারী ধূসর টি-শার্ট পরিহিত অবস্থায় ট্রাম্পের জনসমাবেশের পাশে একটি ছাদে দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্প কথা বলার এক পর্যায়ে ওই ব্যক্তি চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়।

তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ট্রাম্পের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ের বাইরে থেকে এই গুলি চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী রন মস বলেন, তিনি জনসমাবেশের মধ্যে ছিলেন। ওই সময় সামরিক পোশাক পরিহিত একজন ব্যক্তি তার দিকে দৌড়ে আসে।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্পের জনসভা থেকে এআর স্টাইলের রাইফেল উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT