1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

মার্কো রুবিওর মন্তব্য: শান্তি চাইলে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ Time View

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তিচুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধ থামাতে হলে বাস্তবসম্মত ও কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, এটা সহজ নয়, হয়তো ন্যায়সংগতও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে।

মার্কো রুবিও আরও জানান, শান্তিচুক্তির আওতায় কোন ভূখণ্ড কার হাতে থাকবে, সেটি নির্ধারণ করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করা।

তিনি বলেন, আমরা সেখানে সমন্বয় করার জন্য থাকব। সিদ্ধান্ত তাদের, দায়িত্ব আমাদের নয়— আমরা একটি সুষ্ঠু চুক্তি বাস্তবায়নে সহায়তা করব।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার দিনভর হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা দফায় দফায় বৈঠকের পর সন্ধ্যায় তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, তিনি ফোনে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। সেই ফোনালাপটি হয় হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালেই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT