1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View
কুমিল্লা সার্কিট হাউসের প্রধান ভবন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কোলাজ ছবি।
রুম পরিবর্তনের ব্যবস্থা না হওয়ায় উইপোকার উপদ্রবের কারণে বরাদ্দকৃত 'রাধাচূড়া-২০২' কক্ষ ছেড়ে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ত্যাগ করেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। (ছবি: সংগৃহীত)

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ পাওয়া কক্ষে প্রচুর উইপোকা দেখতে পেয়ে মধ্যরাতে সার্কিট হাউস ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বারবার আবেদন জানানো সত্ত্বেও দ্রুত বিকল্প কক্ষের ব্যবস্থা না করায় ক্ষোভ ও অস্বস্তি নিয়ে তিনি স্থানটি ত্যাগ করেন।

কী ঘটেছিল সেই রাতে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও চৌদ্দগ্রামের পথসভায় অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাত্রিযাপনের জন্য তাঁকে সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ দেওয়া হয়। রাত ১০টার দিকে কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি সেখানে উইপোকার ভয়াবহ উপদ্রব দেখতে পান। আলমারির ভেতরে থাকা বালিশ ও কম্বলের স্থানে উইপোকার বাসা ছিল।

এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সার্কিট হাউসের দায়িত্বরত কর্মচারীদের জানিয়ে কক্ষ পরিবর্তন ও নতুন কম্বলের অনুরোধ করা হয়। পরবর্তীতে এনডিসিকেও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) খুদে বার্তার মাধ্যমে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অবহেলার শিকার হয়ে রাত ১১টা ১৫ মিনিটে সার্কিট হাউস ছেড়ে চলে যান বিরোধীদলীয় উপনেতা।

জেলা প্রশাসন ও জামায়াতের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল প্রোটকলপ্রাপ্ত অতিথির সঙ্গে এমন অব্যবস্থাপনাকে অত্যন্ত ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

এদিকে ঘটনাটি জানার পরপরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, এনডিসি জানতে পেরে তাৎক্ষণিকভাবে কক্ষ পরিষ্কার ও বিকল্প ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এনডিসি বা ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সার্কিট হাউস ত্যাগ করেন। এই ঘটনায় অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগে সার্কিট হাউসের আবাসন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মচারীদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT