1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান হাইকমিশনারের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের আয়োজনে অনুষ্ঠিত এক খাদ্য উৎসবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও রন্ধনশৈলী তুলে ধরা হয়।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরান হায়দার বলেন, এ আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। অতিথিরা পাকিস্তানি খাবার, পোশাক ও সংস্কৃতির বিভিন্ন দিক উপভোগ করেন।

এ সময় পাকিস্তানের কয়েকটি পরিচিত ফ্যাশন ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT