1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর ঋণ বাঙালি জাতি শোধ করতে পারবে না : আব্দুর রহমান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ Time View

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫ ফুট উচ্চতার ম্যুরাল ‘পিতা’ এবং তৎসংলগ্ন ‘মুজিব মঞ্চ’ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

মঙ্গলবার বিকালে উদ্বোধন শেষে তিনি বলেন, বঙ্গবন্ধু এমনই এক মহাপুরুষ, এমনই এক দিগন্তভেদী রক্তিম সূর্য, হাজারও মেঘলা আকাশ তাকে আড়াল করতে পারবে না। কোনকিছুর বিনিময়েই বঙ্গবন্ধুর ঋণ বাঙালি জাতি শোধ করতে পারবে না।

তিনি আরও বলেন, শুধু ম্যুরাল নির্মাণ নয়, বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা আমরা পূরণ করব। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বঙ্গবন্ধু একটি উজ্জ্বল নক্ষত্রের নাম, চাইলেই তাকে মুছে ফেলা যাবে না।

এ সময় আব্দুর রহমান ফরিদপুরের জনগণের বিভিন্ন দাবি দাওয়ার কথা মনোযোগ সহকারে শুনেন এবং যথাসম্ভব তা পূরণের আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফরিদপুর-৩ আসনের সাংসদ একে আজাদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান, জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর  জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT