1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ফরিদপুরে যৌন সহিংসতা প্রতিরোধে মানববন্ধন, হাইকোর্ট নির্দেশনা বাস্তবায়নের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন সহিংসতা বন্ধ এবং উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নারী উন্নয়নভিত্তিক বেসরকারি সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নেত্রকোনায় ১১ বছর বয়সী এক শিশুর ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ার প্রতিবাদ এবং দেশজুড়ে নারী ও শিশুদের ওপর বাড়তে থাকা যৌন সহিংসতার বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সালে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা প্রণয়ন এবং অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত তদারকি না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ সময় চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত পাঁচ সদস্যের অভিযোগ কমিটি গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সুরক্ষা কমিটি গঠন ও আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, এবং দেশব্যাপী সংঘটিত যৌন সহিংসতার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য দেন নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রেমী, অ্যাডভোকেট অর্চনা দাস, জান্নাতুল ফেরদৌস, সোনিয়া সুলতানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে জেলার প্রায় ২২টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT