1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ফরিদপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের জনতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

র‍্যালিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সংগঠনের সভাপতি শামসুল হক সরদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা, কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার জোয়ারদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT