1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

প্যারিস অলিম্পিকে ইরাককে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ২৯৬ Time View

প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে শনিবার ইরাককে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে গেল আর্জেন্টিনা। বি গ্রুপে মরক্কো ও ইরানের মতো আর্জেন্টিনার পয়েন্ট সমান ৩ করে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আর্জেন্টিনা।

অলিম্পিকের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে অবিশ্বাস্য এক নাটকীয়তায় মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

সেই ধাক্কা সামলে শনিবার টিকে থাকার লড়াইয়ে ইরাককে ৩-১ গোলে হারিয়ে জয়ের খাতা খুলেছে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে একটি করে গোল করেন থিয়াগো আলমাদা, লুসিয়ানো গন্দু ও ইগনাসিও ফার্নান্দেজ। প্রথমার্ধে যোগ করা সময়ে আইমান হুসেইন ম্যাচে সমতা ফেরালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ইরাক।

আরেক ম্যাচে ডমিনিকান প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্পেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT