দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ শার্টে আর দেখা যাবে না সময়ের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রকে। জাতীয় দলে ফেরার আর কোনো ইচ্ছা নেই ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি বিষয়টি নিশ্চিত করার মধ্য দিয়ে সেলেসাওদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল।
সম্প্রতি অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি, যেখানে অনুপস্থিত ছিলেন নেইমার। এর পরপরই তাঁর ভবিষ্যৎ নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়। পরিস্থিতি স্পষ্ট করতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন স্পোর্তেসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইতালিয়ান এই কোচ জানান, সিদ্ধান্তটি নেইমারের নিজের।
আনচেলত্তির বক্তব্য ও মূল্যায়ন: সাক্ষাৎকারে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “তার অসাধারণ মানের কারণেই বিশ্বকাপ দলে থাকার মতো শতভাগ যোগ্যতা তার ছিল। তবে নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে আর জাতীয় দলে ফিরতে চায় না। তার জায়গা অন্য কাউকে দিয়ে পূরণ করা অসম্ভব; কারণ সে ছিল এক অনন্য ও অসাধারণ প্রতিভা। দলের জন্য সে সবসময়ই একজন অপরিহার্য খেলোয়াড়।”
বিদায়ের নেপথ্য ও স্মরণীয় ক্যারিয়ার:
ইনজুরি ও চোটের কাছে শেষ দিকে নিজের সেরাটা বার বারবার বাধাগ্রস্ত হলেও, রেকর্ড ও নৈপুণ্যে সমৃদ্ধ এক অধ্যায়ের সমাপ্তি টেনে এবার জাতীয় দলের জার্সি পাকাপাকিভাবে তুলে রাখছেন এই ব্রাজিলিয়ান তারকা।