1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসির দল ইন্টার মায়ামি

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩২৮ Time View

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্বে দারুণ করেছিল ইন্টার মিয়ামি। গ্রুপরানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠে একটু বেশি কঠিন প্রতিপক্ষই পেয়েছে লিওনেল মেসির দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজির সামনে দাঁড়াতেই পারেননি যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ৪-০ গোলে হেরে রাউন্ড সিক্সটিন থেকে ক্লাব বিশ্বকাপ শেষ হয়েছে ইন্টর মিয়ামি এর।

 আটলান্টার মার্সেডিজ বেনজ স্টেডিয়ামে ফরাসি ক্লাবটির হয়ে জোড়া গোল করেন জোয়াও নেভেস। আশরাফ হাকিমি করেন এক গোল। বাকি গোলটি নিজেদের জালে বল পাঠান টমাস অ্যাভিলেস।

ম্যাচের শুরুতেই লিড পায় মিয়ামি। ৬ মিনিটে গোল করেন নেভেস। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। ৪৪ মিনিটে মিয়ামি নিজেদের জালে বল জড়ায়। টমাস অ্যাভিলেস মিয়ামির জালে বল পাঠান। প্রথমার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমি চতুর্থ গোলটি করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি পিএসজি। মিয়ামিও পারেনি গোল শোধ করতে। ৪-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT