1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৭০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার সন্ধ্যায় উপজেলার সাবরাং কাটাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাবরাং ইউনিয়নের করাচিপাড়া এলাকার মো. জায়েদ (২৬) এবং পানছড়িপাড়া এলাকার সোহেল (১৮)।

উদ্ধার করা ইয়াবা ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক দুইজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান জোরদার রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT