1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে প্রাণ হাড়াল ইমাম

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩০৬ Time View

কিশোরগঞ্জের হোসেনপুরে ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি স্থানীয় হাজীপুর বাজারের একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি একই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করতেন।

নিহতের চাচাত ভাই বাপ্পী জানান, সকালে নিজ বাড়ির পাশে ছাগলের জন্য কাঁঠাল পাতা তুলতে গাছে উঠেছিলেন আব্দুল জলিল। এ সময় হঠাৎ পা ফসকে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে (পিজি হাসপাতাল) নেওয়ার পথে পাকুন্দিয়া বাজারের কাছে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল জলিলের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল হোসেনপুর থানার আওতাভুক্ত, তাই বিষয়টি ওই থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT