1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী লালমাটিয়ায় ইন্টারনেট অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ, একজন গ্রেফতার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, বিমানবন্দরে কড়া নিরাপত্তা ও অভ্যর্থনা অপহরণ নয়, ধর্ষণ মামলার ভয়ে আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষরে জেনেভাকে ভেন্যু হিসেবে প্রস্তাব সুইজারল্যান্ডের কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা

সবাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য করুন: বাহাউদ্দিন নাছিম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২০৬ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে, আমরা চাই ঘুরে দাঁড়াতে। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে কাজ করছেন তাতে আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। আমাদের বাংলাদেশ এখন আগের থেকে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধ।

তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তার পাশাপাশি সব দেশ প্রেমিক রাজনৈতিক সংগঠন, গণতান্ত্রিক সংগঠন, সামাজিক, যুব সংগঠনসহ সবাইকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে।

রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশের উদ্যেগে রিকশা, ভ্যান, সেলাই মেশিন পুঁজিসহ চায়ের দোকান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নাছিম এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সমাজে এখনো অনেক বৈষম্য রয়েছে। কিছু মানুষ ভালো আছে। কিছু মানুষ খুব ভালো আছে। আবার কিছু মানুষ খারাপ আছে। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য আমাদের কিছু করতে হবে।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, সরকারের একার পক্ষে সর্বক্ষেত্রে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এর জন্য সমাজের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে। সব রাজনৈতিক দলের নেতাদের মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। এটি অরাজনৈতিক মানুষরাও করতে পারে। সবাই যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে তাহলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

জুম বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, এ সংগঠন যেভাবে মানুষের পাশে সামাজিক কর্ম করে তা সত্যি প্রশংসার দাবিদার। এ সংগঠন রাষ্ট্রীয় কোনো অর্থ এখনো পাচ্ছে না।হয়তো অদূর ভবিষ্যতে পাবে। সে পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা শুধু পথশিশুদের জন্য না, সারা দেশে বঞ্চিত মানুষ ও অসহায়দের জন্য যেমন ভাবছে এবং কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার জন্য তারা যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় সততা ও নিষ্ঠার সঙ্গে তারা এগিয়ে যাবে।

বাহাউদ্দিন নাছিম এরপর ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন কর্তৃক সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠান ও বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেছনের গলিতে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ বাজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT