দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনসহ একাধিক জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে চট্টগ্রাম অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা ঘটে।
সমাবেশে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এরপর জোটের শীর্ষ নেতারা বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি ও বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রদান শেষে সকাল ৮টায় গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চ যাত্রা করে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম পৌঁছানোর পথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভার স্থানসমূহ হলো—
পরিশেষে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে এক বিশাল জনসভার মাধ্যমে দিনব্যাপী এই লংমার্চ কর্মসূচির সমাপ্তি ঘটবে।