1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
সিলেটে জামায়াতের শিক্ষা শিবিরে ড. নূরুল ইসলাম বাবুলকে সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম. আজহারুল ইসলাম।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম. আজহারুল ইসলাম এমপি। (ছবি: সংগৃহীত)

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট নগরীর মদীনা মার্কেটের একটি মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম. আজহারুল ইসলাম এমপি এই নাম ঘোষণা করেন।

ইনসাফভিত্তিক মডেল নগরীর প্রতিশ্রুতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম. আজহারুল ইসলাম বলেন, সিলেট নগরবাসীর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং শহরটিকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্র থেকে ড. নূরুল ইসলাম বাবুলকে মনোনীত করা হয়েছে।

তিনি আরও বলেন, “একজন যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে প্রার্থীর সততা, মেধা ও নৈতিক চরিত্রকে প্রাধান্য দেওয়া জরুরি। সৎ নেতৃত্ব নির্বাচিত হলে দুর্নীতি ও অনিয়ম দূর হয় এবং জনগণের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।” ড. বাবুলকে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক আখ্যা দিয়ে তাঁর রূপরেখা সিসিকের প্রতিটি ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের দিকনির্দেশনা ও সাংগঠনিক বার্তা কেন্দ্রীয় এই নেতা নির্বাচনের পাশাপাশি আমল ও চারিত্রিক সৌন্দর্যের ওপর জোর দিয়ে নেতাকর্মীদের পাঁচটি বিষয় পরিহার করার পরামর্শ দেন—হারাম উপার্জন, মিথ্যাচার, গীবত, অলসতা ও অধৈর্য।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন এবং সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদসহ শীর্ষ নেতারা। প্রার্থীর নাম ঘোষণার পরপরই জামায়াতের সর্বস্তরের দায়িত্বশীলদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় এবং তাৎক্ষণিকভাবে ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ জোরদারের নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT