1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী লালমাটিয়ায় ইন্টারনেট অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ, একজন গ্রেফতার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, বিমানবন্দরে কড়া নিরাপত্তা ও অভ্যর্থনা অপহরণ নয়, ধর্ষণ মামলার ভয়ে আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষরে জেনেভাকে ভেন্যু হিসেবে প্রস্তাব সুইজারল্যান্ডের কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা

পতন ঘটানো সম্ভব হবে না ‘ডামি’ আন্দোলন করে : গণঅধিকার পরিষদ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ Time View

‘ডামি সরকার’র বিরুদ্ধে ‘ডামি আন্দোলন’ করে পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আমাদের আরো শক্ত আন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে পারেনি, এটার দায় আমাদের সকল জনগণের। রাজনৈতিক দলগুলোকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার বিকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রাশেদ আরও বলেন, ১৯৯০ সালে সব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ-জামায়াত-জাতীয় পার্টি যুগপৎ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছে। কিন্তু নির্বাচনের আগে দলগুলোর মধ্যে মতপার্থক্য দলগুলোকে এক কাতারে আনতে পারেনি। আমরা যদি বিভেদ ভুলে রাজপথে একতাবদ্ধ হয়ে নামতে না পারি, তাহলে যুগের পর যুগ এই ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থেকে যাবে। রাজনৈতিক দলগুলোর এই ব্যর্থতার জন্য জনগণকে ভুক্তভোগী হতে হবে। জনগণ যার জন্য দলগুলোর কাছে জবাবদিহিতা চাইতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT