1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

নৌকা প্রতীক নিয়ে এত ভয় কেন? – রনি: বিতর্কের ঝড়

banglarakash
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৭০ Time View

নৌকা নিয়ে এত ভয় কেন বলে প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। এই দলটির কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ। তবে দলটিকে এখনো একটি নিষিদ্ধ দলে পরিণত করা হয়নি।

কিন্তু এদের যে ছাত্র সংগঠনটি, এটিকে আইনগতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই দলের যে প্রতীক নির্বাচনী প্রতীক নৌকা সেটা বাদ দেওয়া হয়েছে।

‘তো এই অবস্থায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি হয়েছে; সেটার ভবিষ্যৎ কী হতে পারে। এটার ভবিষ্যৎ কোন পর্যায়ে যাবে সেটি প্রসঙ্গ ভিন্ন হলেও বর্তমান জমানায় নৌকা, ধানের শীষ, আওয়ামী লীগ—এগুলোকে ভুলিয়ে দিলে আমাদের পুরো জাতিসত্তার একটা বিবর্তন হবে। আমাদের রুচি, আভিজাত্য, ইতিহাসবোধ, কৃষ্টি-কালচার সবকিছুর একটা রেভল্যুশন হয়ে যাবে।

যেটা হয়েছিল ফ্রান্স রেভল্যুশনের মাধ্যমে। এর মাধ্যমে পুরো জাতির মস্তিষ্ক থেকে হাজার বছরের ইতিহাসকে ধামাচাপা দেওয়া হয়েছিল।’

যে দোয়ায় গুনাহ মুছে নেকি লিপিবদ্ধ হয়

‘ফলে এখানে যে অভ্যুত্থানটা হয়েছে, এটাকে যদি বিপ্লবে রূপান্তরিত করা যায়, মুজিববাদকে কবর দেওয়া যায়, আওয়ামী লীগের ইতিহাসকে মুছা যায়, নৌকাকে যদি মুছে দেওয়া যায়, তার সঙ্গে সঙ্গে আমাদের আবহ বাংলার ইতিহাস যেটার সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস রয়েছে সেগুলো ইতিহাসের ধারাবাহিকতায় অনেক কিছু হতে পারে। এখন বাংলাদেশ আসলেই একটা টার্নিং পয়েন্টে আছে।

আমি শুধুমাত্র নিরপেক্ষভাবে পুরো ঘটনাটা বর্ণনা করলাম। এটার ভবিষ্যতটা কী হবে আমি নিজেও জানি না এবং কোনটা ভালো হবে তাও জানিনা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT