1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

এক বছরের জন্য নিষিদ্ধ আফগান তারকা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮০ Time View

চুক্তি লঙ্ঘন করার অভিযোগে আরব আমিরাতের জনপ্রিয় ক্রিকেট লীগ আইএল টি-২০ লিগে নিষিদ্ধ হলেন আফগানিস্তানের ক্রিকেটার নুর আহমেদ।

শারজা ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তি ভঙ্গ করার অভিযোগে তাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফ্র্যাঞ্চাইজির আয়োজকরা।

২০২৩ সালের আইএল টি-২০ এর প্রথম মৌসুমে খেলতে শারজা ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুর। পরে তার সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজি। সেই রিটেনশন নোটিশে স্বাক্ষর করেননি নুর।

আরব আমিরাতের লিগের বদলে তিনি চলে যান দক্ষিণ আফ্রিকার এসএ ২০-তে। সেখানে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলেন এই আফগান স্পিনার।

এ কারণেই নুরকে নিষেধাজ্ঞা দেয় আয়োজকরা। এর আগে গত বছরের ডিসেম্বরে একই কারণে আরেক আফগান ক্রিকেটার নাভিন উল হককেও ২০ মাসের জন্য নিষিদ্ধ করেছিল আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT