1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

জাবিতে এক দফা দাবিতে শিক্ষার্থীদের গণজোয়ার, মহাসড়ক অবরোধ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৪৩ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থী ও সাধারণ মানুষের গণজোয়ার ঘটেছে। সর্বাত্মক অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলে প্রায় পাঁচ হাজার ছাত্র-জনতা অংশ নিয়েছে।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এসময় সাভার-আশুলিয়ার বিভিন্ন স্কুল, কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে গণমিছিলে যোগদান করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদেরকে ‘দফা এক দাবি এক, হাসিনার পদত্যাগ’, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এসময় তারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সারা দেশে আজ আমার ভাইদের রক্ত ঝরছে। শত শত শিক্ষার্থী শহিদ হয়েছে। এই সরকার এ বিষয়ে কোনো ব্যাবস্থা নেয় নাই। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই। তারা আরও দাবি করেন, সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। এসময় ঢাকামুখী পদযাত্রার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করছেন।

এর আগে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে আজ সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT