1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

গাজায় ধ্বংসস্তূপের নিচে লাশ আর লাশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৩৭ Time View

গাজা শহরের কিছু অংশ থেকে ইসরাইলি বাহিনী সরে যাওয়ার পর তাল আল-হাওয়া এলাকা থেকে কয়েক ডজন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসল বলেন, গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বেঁচে যাওয়া লোকদের উদ্ধারে এগিয়ে যায়। ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা কয়েক ডজন লাশ পেয়েছেন।  নিহতদের অধিকাংশই পরিবার, নারী ও শিশু। কিছু মৃতদেহ কুকুরে খাচ্ছিল।

তিনি আরও বলেন, কমপক্ষে ৬০টি লাশ গণনা করা হয়েছে। ঘটনাস্থলেই কয়েকজনের লাশ দাফন করে কর্তৃপক্ষ। অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরাইলি বাহিনী এই সপ্তাহে প্রতিবেশী এলাকায় প্রবেশ করেছিল।

বাসল বলেন, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। ইসরাইলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে এবং উদ্ধার তৎপরতা নিয়মিতভাবে চলছে।

৯ মাসের ইসরাইলের যুদ্ধে শহরটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার পরও কয়েক দিন আগে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে থাকা নিজেদের বাড়িঘরে ফিরে আসেন। কিন্তু সেখান থেকে তাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT