1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান লাইনে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিত্যপণ্যের কর কমিয়েও সমালোচনার মুখে বাজেট, বললেন তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান প্যারিসে ইসরাইলি-ফিলিস্তিনি প্রতিনিধিদের শান্তির আহ্বান, দ্বিরাষ্ট্র সমাধানে জোর ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ব্রাজিলের এক গ্রামে নেইমারদের জয় চায় না অধিকাংশ মানুষ, কারণ মরক্কোর সঙ্গে ২০০ বছরের সম্পর্ক ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তানন্তর

স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত করার দাবি: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে পরবর্তীতে এইটি উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।জাতীয় সংসদের কাজ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।

রোববার জাতীয় সংসদের উত্তর প্লাজায় নবনির্মিত কনফারেন্স রুমে সংসদ সচিবালয়ের বিভিন্ন উইংগুলোর মধ্যে বিশেষ সমন্বয় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সমন্বয় সভায় জাতীয় সংসদের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম স্বাগত বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট উইংয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, মানবসম্পদ উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, বিঅ্যান্ডআইটি অনু বিভাগের মহাপরিচালক যুগ্ম সচিব এসএম মঞ্জুর, লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের যুগ্ম সচিব বেগম ছুমিয়া খানমসহ অনেকে।

স্পিকার বলেন, প্রত্যেক বছরের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সব উইংয়ের অংশগ্রহণে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব অনেক। এ ধরনের সমন্বয় সভায় আগামী পাঁচ বছরের পরিকল্পনা করা সম্ভব। বিভিন্ন উইংয়ের সমস্যাগুলো গুরুত্ব অনুযায়ী সমাধান করতে হবে।

তিনি এসময় সংসদ সচিবালয়ের সাইবার সিকিউরিটি বৃদ্ধি, মানবসম্পদ শাখার সক্ষমতা বৃদ্ধি ও সংসদ লাইব্রেরিকে ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT