1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

”সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে, গত বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাস্‌নীম এর সভাপতিত্বে, প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ঢাকা পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ রকিবুল ইসলাম, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রঞ্জিত কুমার বোস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল বিষয় নিয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ৯ টি ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষন কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পাটের তৈরি চটের ব্যাগ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT