1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

পাওনা টাকা ফেরত চাওয়ায় সন্ত্রাসী হামলা, আহত ৫

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২৪৫ Time View

কুমিল্লার বুড়িচং উপজলোর ভারল্লো পশ্চিম পাড়া গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে ৫ জনকে আহত এবং বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজলোর ভারল্লো গ্রামে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং ও কুমিল্লা মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার রাতে এ ঘটনায় আবু কাউসার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার এজহার ও বাদী আবু কাউসার জানান যে জেলার বুড়িচং উপজলোর ভারল্লো দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানরে ছেলে মনির হোসনে (৩৫) একই বাড়ির সোলেমানের ছেলে আবু কাউসার থেকে চার বছর পূর্বে এক লক্ষ টাকা ধার নেয়। নির্দিষ্ট  সময়ে টাকা ফেরত না দেওয়ায় দু’পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়।

কাউসার অভিযোগ করেন, ঘটনার দিন মনিরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে সে ক্ষিপ্ত হয়ে উঠে রাস্তায় আমার উপর চড়াও হয়। পরে মনির হোসেনের নেতৃত্বে ১৪-১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর হামলা করে। তাদের সন্ত্রাসী হামলায় আমাদের ৫-৬ জন লোক আহত হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বুড়িচং থানায়  ১৪ জনকে নামীয় আসামী এবং অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT