1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আলোম, হান্নান ও ইউসুব গংদের সরকারী রাস্তার ইট চুরি রুখে দিলো এলাকাবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী গ্রামের স্থানীয় সরকার বিভাগের নির্মাণ করা একটি এইচবিবি (ইটের) সড়কের ইট তুলে নেয়ার সময় আটকে দিয়েছে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানায়, দূর্গম পদ্মার চরের মানুষের জীবন যাত্রায় স্বস্তি ফেরাতে কয়েক বছর আগে নাজির বিশ্বাসের ডাঙ্গী চরের গোরস্থান মসজিদ থেকে পালডাঙ্গী পর্যন্ত এইচবিবি (ইটের) সড়ক নির্মাণ করা হয়। কয়েকদিন ধরে সেখান থেকে ইট তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো।
শনিবার দুপুরের দিকে ইট তুলে ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় তা এলাকাবাসীর নজরে আসলে ট্রলারের ইটগুলো আটকে দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।
স্থানীয় বাসিন্দা ও জেলা বিএনপির সদস্য মো. আসলাম শেখ জানান, ফরিদপুর নদী বন্দর এলাকার প্রভাবশালী মো. আলম শেখের মদদপুষ্ট মো. হান্নান মাতুব্বর ইটগুলো প্রতি হাজার সাড়ে ছয় হাজার টাকায় স্থানীয় মো. ইউসুফ নামের ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। শনিবার ইট ট্রলারযোগে বন্দরে নিয়ে আসলে আমরা সরকারীইট বুঝতে পেরে আটকে দেই। বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
ইটের একজন ক্রেতা মো. ইউসুফ জানান, তিনি ইটগুলো প্রতি হাজার সাড়ে ছয় হাজার টাকা দামে হান্নান মাতুব্বরের কাছ থেকে ক্রয় করি। ইটের কিছু টাকা পরিশোধ করলেও সম্পুর্ণ টাকা এখনো পরিশোধ করতে পারিনি।
যদিও হান্নান মাতুব্বর এ অভিযোগ অস্বিকার করেছেন। তিনি উল্টো ইট চুরির সময় বাধা দিয়েছিলেন বলে দাবী করেন।
আর আলম শেখ জানান, ইট লুটের ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে এ ঘটনার সাথে আমাকে পরিকল্পিতভাবে জড়ানো হচ্ছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইটগুলো স্থানীয়র এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। ইট বিক্রেতাকে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT