1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য: মাহ্দী আমিন সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক একই বিষয়ে একাধিক রিট ও তথ্য গোপন: আবেদনকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ী জেলা হতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৫ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

রাজবাড়ী জেলায় হতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ সন্ত্রাসী মানিক ওরফে বেকায়দা মানিক কে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌। গতকাল সোমবার আনুমানিক রাত ৮:১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ছোট নুরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক (২৯), পিতা-কোরবান আলী মোল্লা, সাং-ছোট নুরপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত মানিক উক্ত অস্ত্রের ভয় দেখিয়ে উল্লেখিত এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে আরো ৪টি মামলা ছিল।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT