1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলায় প্রার্থনারত দুই শিশু নিহত

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩০৮ Time View

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

বুধবার মিনিয়াপলিসে ওই ক্যাথলিক গির্জায় প্রার্থনা করছিল স্থানীয় প্যারিশ স্কুলের শিক্ষার্থীরা। এ সময় কাচের জানালা দিয়ে তিনটি বন্দুক নিয়ে গুলি চালায় এক যুবক।

পুলিশ জানায়, এরপর রবিন ওয়েস্টম্যান (২৩) নামের ওই হামলাকারী গির্জার পেছনের দিকে গিয়ে আত্মহত্যা করে। তবে, হামলার কারণ জানাতে অস্বীকৃতি জানান মিনিয়াপলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা।

হামলায় দুই শিশু ছাড়াও ১৪ জন স্কুল শিক্ষার্থী (৬ থেকে ১৮ বছর বয়সী) এবং তিনজন বয়স্ক মানুষ (৮০ বছরের বেশি) আহত হয়েছেন। আহত সবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন পুলিশ প্রধান।

এই হামলাকে ঘৃণা ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বলে বর্ণনা করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।

জানা গেছে, অভিযুক্ত রবিন ওয়েস্টম্যান একসময় রবার্ট নামে পরিচিত ছিলেন। ২০১৭ সালে ওই গির্জার স্কুলেই পড়তেন তিনি। ২০২০ সালে তিনি আইনগতভাবে তার নাম পরিবর্তন করে রবিন ওয়েস্টম্যান রাখেন এবং নারী হিসেবে নিজেকে পরিচিত করেন।

হামলার পর ইউটিউবে তার একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়, যেখানে তিনি হতাশাগ্রস্ত এবং জনগণের ওপর গুলিবর্ষণ করার ইচ্ছা প্রকাশ করেন। হামলার আগে তার রাইফেলের ম্যাগজিনে অন্যান্য স্কুলে হামলাকারীদের নাম লেখা ছিল। তার কাছে থাকা তিনটি বন্দুকই বৈধ ছিল এবং সম্প্রতি কেনা হয়েছিল।

ওয়েস্টম্যানের কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তিনি একাই এই হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছে।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক টুইট বার্তায় বলেন, হামলাকারী নিজেকে একজন ট্রান্সজেন্ডার বলে দাবি করেন এবং এই বিকৃত মনস্ক ব্যক্তি শিশুদের লক্ষ্য করে হামলা করেছে।

অন্যদিকে, মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে সতর্ক করে বলেন, এই দুঃখজনক ঘটনাকে ব্যবহার করে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো উচিত নয়। যুক্তরাষ্ট্রে বন্দুকের সহজলভ্যতা এই ধরনের ঘটনার অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, এ ঘটনায় শোকের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT