1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ফরিদপুরে শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে এফপিএবি ফরিদপুর শাখা। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাখার ক্লিনিকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে। আগে টিকা নেওয়া থাকলেও প্রতিটি শিশুকে অতিরিক্ত একটি ডোজ প্রদান করা হবে। নিয়মিত ইপিআই কর্মসূচির অধীনে ৯ মাস ও ১৫ মাস বয়সে টিকা নেওয়া শিশুরাও এই কর্মসূচিতে অংশ নিতে পারবে, যা হাম প্রতিরোধে অতিরিক্ত সুরক্ষা দেবে।

শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

টিকাদান কার্যক্রমটি তারার মেলা স্কুলের পাশের এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকে (তারার মেলা সড়ক, কুঠিবাড়ি, কমলাপুর) অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া স্বল্পমূল্যে অন্যান্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগও থাকছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে: ০১৭১২-৪৪৮৬৫২ নম্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT