1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য: মাহ্দী আমিন সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক একই বিষয়ে একাধিক রিট ও তথ্য গোপন: আবেদনকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

ফরিদপুরে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ, পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৪৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে কানাইপুর ইউনিয়নের হোসেন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

জানা যায়, উক্ত ফিলিং স্টেশনে প্রায় ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ থাকা সত্ত্বেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দ্রুত জ্বালানি তেল বিক্রি কার্যক্রম চালু করার নির্দেশ প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT