1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, সনদপত্র এবং শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে, পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পৃষ্ঠপোষকতায় এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. নজরুল ইসলাম, পিপিএম। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ফরিদপুর শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ মোল্লাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি অধ্যবসায় ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সম্মাননা পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT