1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৬৬ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় এ উপজেলায়ও ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত নানা কার্যক্রম এর মধ্য দিয়ে উদযাপন করা হবে ভূমি সেবা সপ্তাহ।

এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মেহেদী হাসান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরবাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক জহুর, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার প্রকাশক ও সম্পাদক অ্যাড. কোরবান আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT