1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৯৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি কেক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় সাইনবোর্ডবিহীন ওই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।

অভিযানে কারখানাটিতে বৈধ লাইসেন্স না থাকা, অবৈধভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য উপাদান ব্যবহার, অনুমোদনবিহীন রং প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT