1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ডেঙ্গু হয়ে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি

BanglarAkash desk
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬৭২ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা বিভাগে ১৫, বরিশালে ১৬৭, চট্টগ্রামে ৭৬, খুলনায় ৮ ও রাজশাহীতে ২৪।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন  ৫৭৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT