1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ছে না: প্রধানমন্ত্রীর বার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩২০ Time View

বাংলার আকাশ ডেস্ক :
প্রধানমন্ত্রী জানিয়েছেন, আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়ছে। ধনী দেশগুলোকেও অর্থনৈতিক চাপে পড়তে হচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সংকটের কারণে অনেক দেশই অভ্যন্তরীণ অর্থনীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে এসব পরিস্থিতির মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT