1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ভিড়, সদরঘাটে ব্যস্ততা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৫৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :
পবিত্র ঈদের ছুটি শেষ হওয়ায় আবারও রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পরিবারের সঙ্গে উৎসব উদযাপন শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চে করে ঢাকায় ফিরছেন তারা।

বুধবার (২৫ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, একের পর এক লঞ্চ এসে পৌঁছাচ্ছে। বরিশাল, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা লঞ্চগুলো নির্ধারিত সময়েই ঘাটে ভিড়ছে। যাত্রীদের উপস্থিতিতে টার্মিনাল এলাকায় সৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড়।

অনেক যাত্রী জানান, সড়কপথের তুলনায় কম ঝামেলা হওয়ায় তারা লঞ্চে যাতায়াতকে বেশি সুবিধাজনক মনে করেন। আরামদায়ক ও তুলনামূলক নিরাপদ হওয়ায় এই পথ বেছে নিয়েছেন বলে জানান তারা।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগের দিন সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চগুলো ভোরে ঢাকায় পৌঁছায়। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

ছুটি শেষ হওয়ায় অনেকেই ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে কেউ কেউ মাঝের কর্মদিবসে ছুটি নিয়ে আবারও পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ দেশে যথাযথ ধর্মীয় পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT