1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বালিকা ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চাঁদের হাট গার্লস ফুটবল একাডেমী ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন মেডিকেল কলেজের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি

সবুজ পুলিশ গঠনের দাবি বন ও পরিবেশ রক্ষার্থে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ Time View

চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া পর্যন্ত বিস্তৃত চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বুক চিরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের নামে সেখানে নেতিবাচক প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে ঠেলে দেওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তাই বন, হেরিটেজ, অভয়ারণ্য নদী, সুন্দরবনসহ পরিবেশ রক্ষায় গ্রিন গার্ড (সবুজ পুলিশ) তৈরির দাবি জানানো হয়েছে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হাতিমারা কৃত্রিম জলাশয় ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য’ বিষয়ক সংবাদ সম্মেলনে ওই দাবি জানায় পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

ধরার সহ-আহ্বায়ক শারমিন মুরশিদের সভাপতিত্বে সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন চুনতি রক্ষায় আমরার সমন্বয়ক সানজিদা রহমান। ধরার সদস্য সচিব শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-আহ্বায়ক এমএস সিদ্দিকী, সদস্য আব্দুল করিম কিম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী প্রমুখ।

সংগঠনটির দাবি, দেশের হেরিটেজ, অভয়ারণ্য, নদী, সুন্দরবনসহ বিশেষ বিশেষ জায়গায় থাকবে ওই গ্রিন গার্ড। কিন্তু এই গ্রিন গার্ড শুধু পুলিশ বাহিনীকে দিয়ে তৈরি করলে হবে না। কারণ তারা ঘুস নেয়। তাই আমাদের নাগরিকদের মধ্য থেকে সবুজ সৈনিকও তৈরি করতে হবে। তারা যৌথভাবে পরিবেশ রক্ষায় কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT