1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
অনুমোদন ছাড়াই গুদামে ২৮৮ বস্তা সার মজুত: মাগুরায় ব্যবসায়ী কারাদণ্ড ও জরিমানার মুখে নীলফামারীতে কেমিক্যালযুক্ত শিশুখাদ্য কারখানা জব্দ: জরিমানা ও পৌনে ৬ লাখ টাকার পণ্য ধ্বংস আবারও আড়াই দিনে টেস্ট হারের শঙ্কায় পাকিস্তান! চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয় ‘লংমার্চের গাড়ি কি পানিতে নাকি তেলে চলে?’: বিরোধী দলকে শামা ওবায়েদের প্রশ্ন ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল: পিষে টেনে নিয়ে গেল ২০০ মিটার, নিহত ২ ৫৭ বছরের আইনি লড়াইয়ের অবসান: ফরিদপুরে ঢোল পিটিয়ে জমি ফেরত দিলেন আদালত ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নারী, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ফরিদপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০, তিনদিনে দুই জনের মৃত্যু ৮ মাসে ২২৪ শিক্ষার্থীর আত্মহত্যা: আত্মহত্যার চেষ্টাকে অপরাধ নয়, রোগ হিসেবে দেখার আহ্বান

বগুড়া-৬ উপ-নির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.২৩ শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৭৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম আড়াই ঘণ্টায় ৭ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই ভোটের হার রেকর্ড করা হয়।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল সকাল সাড়ে ৭টায় সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পালন করছেন দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।

মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫০টি এবং বুথ রয়েছে ৮৩৫টি—যার মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, বৈরি আবহাওয়ার কারণে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT